বৃক্ষরোপণের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করলেন বীর বাহা হাঁসদা
দি নিউজ লায়ন; রবিবার ঝাড়্গ্রাম জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে রক্তদানে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদা,তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, বিনপুর এর বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়্গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস,ঝাড়গ্রাম পৌরসভার প্রশাসক প্রশান্ত রায়, তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সভাপতি শান্তনু ঘোষ সহ আরো অনেকে।
রবিবার প্রথমেই ঝাড়গ্রাম স্টেডিয়াম চত্ত্বরে বেশকিছু চারা গাছ লাগানো হয় । চারা গাছ লাগিয়ে রক্তদান শিবির এর সূচনা করেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা।তিনি রক্তদান শিবিরের উদ্বোধন করে তার ভাষণে বলেন যুবরা আগামী দিনের ভবিষ্যৎ, যুবরা এগিয়ে এলে জেলার আরো উন্নয়ন হবে । আগামী দিনে রাজ্যের মধ্যে ঝাড়গ্রাম জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে গড়ে উঠবে ।তার জন্য যুবদেরকে সক্রিয় হয়ে কাজ করতে হবে। তিনি রক্তদান বৃক্ষ রোপন ও রক্তদান শিবিরের আয়োজন করায় তৃণমূল যুব কংগ্রেসের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সেই সঙ্গে সকল রক্তদাতাদের তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।তিনি আরো বলেন যে রক্তদান মহৎ দান, রক্তদান এর বিকল্প অন্য কিছুই হতে পারে না। করোনা পরিস্থিতির জন্য বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে ।তাই তৃণমূল যুব কংগ্রেস সঠিক সময়ে রক্তদান শিবিরের আয়োজন করে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রবিবার ওই রক্তদান শিবিরে ১০০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্ত দান করেন ।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment